প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজকে নেত্রকোনায় দাফন করা হয়েছে।
বোরবার সকাল থেকেই নেত্রকোনাবাসী ফুল দিয়ে শ্রদ্ধা জানান রত্নগর্ভা এ জননীকে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় নেত্রকোনার দৌলতপুরে আয়েশা ফয়েজের বাবার বাড়ির পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বেলা পৌনে ১২টায় পারিবারিক কবরস্থানে মা খায়রুন্নেছা শেখের কবরের পাশে দাফন করা হয় আয়েশা ফয়েজকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: