লাইফস্টাইল

যুগলবন্দি হলেন রেলমন্ত্রী

 যুগলবন্দি হলেন রেলমন্ত্রী
যুগলবন্দি হলেন রেলমন্ত্রী

অনেক গুঞ্জন আর জল্পনা-কল্পনার পর অবশেষে রেলমন্ত্রী মুজিবুল হকের সুদীর্ঘকালের একাকিত্ব জীবনের পথ চলা শেষ হলো শুরু হলো জীবনের নতুন পথচলা। বাজলো বিয়ের সানাই ফুটলো বিয়ের ফুল। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হনুফা আক্তার রিক্তা সঙ্গে।

শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনার কংগাই গ্রামে রিক্তার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। রাতেই ঢাকার মন্ত্রিপাড়ার বাসায় হবে তাদের ফুলশয্যা।

কাজী সিদ্দিকুর রহমান মন্ত্রীর বিয়ে পড়ান। মন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত হাসেম চৌধুরী উকিল বাবার দায়িত্ব পালন করেন।

মুজিব-রিক্তার বিয়ের সাক্ষী ছিলেন- কিবরিয়া মজুমদার, খোকন রেজা ও ফজলুল করিম। এদের মধ্যে কিবরিয়া বর এবং অন্য দুজন কনে পক্ষের।

বিকেল ৩টা ১৭ মিনিটে কাবিননামায় সই করেন রেলমন্ত্রী মুজিবুল হক ও কনে হনুফা আক্তার রিক্তা। বিয়ের দেনমোহর ছিল ৫ লাখ ১ টাকা। আসরেই তা পরিশোধ করেন মন্ত্রী।

বিয়েতে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ আলী আশরাফ, আবদুল মতিন খসরু, তাজুল ইসলাম, সাবেক সাংসদ নাসিম উল আলম চৌধুরী, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তি।

সকালে মন্ত্রিপাড়ার বাসা থেকে শতাধিক গাড়ি নিয়ে শুরু হয় রেলমন্ত্রীর বরযাত্রা। দুপুর একটার দিকে দাউদকান্দির শহীনগর জামে মসজিদে মন্ত্রী জুমার নামাজ আদায় করেন। বরযাত্রায় যাতে সামান্য বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করে আইন-শৃঙ্খলা বাহিনী। বরকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোড়ে মোড়ে তৈরি করা হয় প্যান্ডেল।

বিকেল ৩টার একটু আগে প্রায় ৭০০ বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান বর। তাকে অভ্যর্থনা জানাতে আগেই প্রস্তুত ছিল সব। জামাইয়ের কয়েকজন শ্যালিকাকেও দেখা গিয়েছে গেইটে বরকে স্বাগত জানানোর আয়োজনে। গেটের অপর প্রান্তে পৌঁছতে শ্যালিকার দলকে দিতে হয়েছে ১ লাখ ১ টাকা।

বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১৫০০ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করার কথা থাকলেও সে সংখ্যা পাঁচ হাজারের কম হবে না। দুপুরের খাবারের তালিকায় ছিল খাসির কাচ্চি, মুরগীর রোস্ট, কোমল পানীয়, মিস্টান্ন, জর্দা এবং বোরহানী। জনের আস্ত খাসির রোস্ট।

বিশাল আকারের ডিসে জামাইয়ের খাবার পরিবেশন করা হয় বেশ আয়োজন করে। চারপাশে ১০টি ইলিশ মাছ, ১০টি আস্ত মুরগীর রোস্ট এবং মাঝে ১৬ কেজি ওজনের খাসির রোস্ট। নানান পদের খাবার ও মিষ্টিতো রয়েছেই।

এলাকার নামকরা বাবুর্চি কুমিল্লা ক্লাবের মিল্টন রোজারিও তৈরি করেছেন জামাইয়ের খাবার।

রিক্তার বড়ভাই আলাউদ্দিন মুন্সি বলেন, সিতাহার, কণ্ঠহার, কানের দুল, আংটি, টিকলি, চুড়ি, নলক ও ব্রেসলেট পাঠিয়েছেন হবু জামাই রেলমন্ত্রী। সোনা সব মিলিয়ে ১৫ ভরির মতো হবে। এছাড়া সাজের অন্যান্য সামগ্রিও পাঠিয়েছেন আগেই। কনে পক্ষের জন্য পাঠিয়েছেন ৩৫টি শাড়ি, যা আত্মীয় –স্বজনদের দেয়া হয়েছে। কনের জন্য বেনারশী ও কাতানসহ মোট ৫টি শাড়িও পাঠানো হয়েছে।

কনের রূপসজ্জার জন্য ঢাকার নামকরা একটি বিউটিপার্লার থেকে বিউটিশিয়ান নিয়ে আসা হয়। প্রায় সাতজন বিউটিশিয়ান সকাল থেকে বউকে সাজিয়েছেন।

রেলমন্ত্রী মুজিবুল হকের বয়স ৬৭-এর কোঠায়। কনে রিক্তা ২৯-এ পা দিলেন। বয়সের এত বড় ব্যবধান তাদের মন দেয়া-নেয়া ও ভালোবাসায় সামান্য অন্তরায়ও হয়নি। তিন বছরের পরিচয়। ভালোবাসা থেকে এই পরিণয়। তবে কে প্রথম ভালোবেসেছিল, কে প্রথম কথা দিয়েছিল, তা জানা হয়নি।

এই বিয়ে নিয়ে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মন্ত্রীর বিয়ে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

গত বুধবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মুজিবুল-রিক্তার গায়ে হলুদ হয়েছে। বর-কনের ছবিসহ তাদের গায়ে হলুদের খবর ছাপা হয়েছে দেশের প্রায় সব কাগজেই।

৫ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে যাবেন রেলমন্ত্রী। ৬ নভেম্বর সেখানে বৌভাত। ঢাকায় ১৪ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বিবাহোত্তর সংবর্ধনা। সবার দাওয়াত রইল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ