লাইফস্টাইল

২০৫০ সালে তরুণ জনগোষ্ঠী আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে

বাংলাদেশের নেতৃত্ব তরুণগোষ্ঠী
বাংলাদেশের নেতৃত্ব তরুণগোষ্ঠী

বাংলাদেশের জনসংখ্যার ৩০% বয়স ১০ থেকে ২৪ বছর। ২০৫০ সালে তরুণ জনগোষ্ঠী হবে জনসংখ্যার ১০ থেকে ১৯%। এরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশের। জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে তরুণ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তুলতে তাদের শিক্ষা-স্বাস্থ্যের ওপর জোর দেয়া হয়।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর তথ্য অনুযায়ী দেশের মোট সাড়ে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে ৩০% তরুণ। আর বিশ্বে এর সংখ্যা ১৮০ কোটি। বিশ্বের জনসংখ্যার তরুণ প্রজন্মের ওপর করা সংস্থাটির সবশেষ প্রতিবেদনে উঠে এসছে এ তথ্য।

সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশ করা তাদের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ সময়ের তরুণরাই আগামী দিনের বিশ্ব পরিচালনা করবে নিজ নিজ দেশের দায়িত্ব গ্রহণ করবে। তাই এদের সহজাত অধিকার-মানবাধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ আবাসিক প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল ও ইউএনএফপি পপুলেশন কাউন্সিলর ওবায়দুর রব।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার ওপর জোর দেন এবং দেশের তরুণ সমাজের জন্য এরই মধ্যে নেয়া সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে এগিয়েছে মানুষ ও প্রযুক্তি এটি উল্লেখ করে ওই প্রতিবেদনে আরও বলা হয়, এখনও কিছু কিছু রাষ্ট্র বাল্যবিয়ে, দারিদ্র,বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও সন্ত্রাসবাদের মতো অবস্থা থেকে বের হয়ে আসতে পারেনি। সেসব দেশের আগামী প্রজন্মের জন্য সুস্থভাবে বসবাসের পরিবেশ নিশ্চিতের সুপারিশ করা হয় ইউএনএফপিএ -এর বার্ষিক প্রতিবেদনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ