লাইফস্টাইল

আদিবাসীদের মানবধিকার লঙ্ঘন হলে সাম্প্রদায়িক শক্তির উত্থানের শঙ্কা

আদিবাসী
আদিবাসী

আদিবাসীদের মানবধিকার লঙ্ঘন হলে দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটতে পারে— এ শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

নির্যাতিত আদিবাসীদের নিয়ে রাজধানীতে এক গণশুনানি অনুষ্ঠানে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে, সে অঞ্চলে শান্তি আবারো বিনষ্ট হতে পারে।

সরকারকে ওই অঞ্চলের ভূমি সমস্যা সমাধানের তাগাদাও দেন তিনি।

এভাবেই নিজেদের বেদনার কথা জানান, বছরের পর বছর ধরে ভূমি দখল, অপহরণ, হত্যাসহ নির্যাতনের শিকার অধিকার বঞ্চিত আদিবাসীরা। কোনো সরকারই তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করে জানান, নির্যাতনের পাশাপাশি হয়রানিমূলক মামলায় অতিষ্ঠ তারা।

আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত এক গণশুনানিতে, নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় ক্ষুব্ধ বিশিষ্টজনরা।

একইসঙ্গে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো নির্যাতিত আদিবাসীদের পাশে না দাঁড়ানোয় হতাশ প্রকাশ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও ঐক্য ন্যাপ সভাপতি শ্রী পংকজ ভট্টাচার্য

তাদের সঙ্গে সহমত প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব। আদিবাসীদের মানবাধিকার রক্ষায় সংখ্যালঘুদের নিয়ে খেলা বন্ধের দাবিও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ