লাইফস্টাইল

প্রথমবারের মতো আকাশে উড়লো সামরিক বৈমানিক হিসেবে ২ নারী

তামান্না-ই-লুৎফি
তামান্না-ই-লুৎফি

দেশে প্রথম দুইজন নারী সামরিক বৈমানিক সফলভাবে একক উড্ডয়ন সম্পন্ন করেছেন। যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটিতে বুধবার দুপুর একটা বিশ মিনিটে এ সাফল্যের গৌরব অর্জন করেন তারা। দেশে বেসামরিক নারী বৈমানিক থাকলেও সামরিক বৈমানিক হিসেবে নারীদের একক উড্ডয়নের ঘটনা এটিই প্রথম।

বুধবার বেলা ১টা বিশ মিনিট স্কোয়াড্রন বেল -২০৬ হেলিকপ্টার নিয়ে ধীরে ধীরে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেন ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফি। এর ঠিক ২মিনিট পরে অবতরণ করেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক।

তাদের এ সফল অবতরণের মধ্যদিয়ে সামরিক বাহিনীর মুকুটে যুক্ত হল নতুন একটি পালক। নারী সামরিক বৈমানিক হিসেবে একক উড্ডয়ন এটিই প্রথম। বিমান বাহিনীর ভাষায় যাকে বলা হয় সলো ফ্লাইট।

উড্ডয়ন শেষে এ দুই কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দেন ঘাটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর সাইদ হোসেন। তিনি বলেন, তাদের এ সফল উড্ডয়ন নারীদের অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করবে।

এ দুই নারী সামরিক বৈমানিক তাদের এ সাফল্যকে সারাদেশের জয় বলেই অভিহিত করেন।

তারা জানান, সুযোগ পেলে নারীরাও তাদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম।

সামরিক বৈমানিকের মত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশায় নারীদের আসা এদেশের নারীসমাজের আরো একধাপ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ