লাইফস্টাইল

মৌলভীবাজারে শহীদদের স্মরণে সড়কের নাম করণের দাবি

শহীদ স্মরণে
শহীদ স্মরণে

আজও মেলেনি মৌলভীবাজারে অ্যান্টি ট্যাংক মাইন বিস্ফোরণ রহস্যের কোনো কূলকিনারা। ১৯৭১ সালের এ দিনে সেই ভয়াবহ বিস্ফোরণের কারণ জানতে আজ পর্যন্ত কোনো উদ্যোগও নেয়া হয়নি। বিজয়ের চারদিন পর হঠাৎ ওই বিস্ফোরণে সেদিন শহীদ হয়েছিলেন অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।

শহীদদের স্মৃতিরক্ষায় পরবর্তীতে সেখানে স্মৃতিফলক নির্মিত হয়েছে। বিস্ফোরণ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি শহীদদের নামে সড়কের নামকরণের দাবি তাদের পরিবারের সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের।

বিজয়ের ৪ দিন পর ১৯৭১ এর ২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি ঊচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মুক্তিযোদ্ধারা। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে কেঁপে ওঠে গোটা শহর। মূহূর্তেই প্রাণ হারান অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। তাদের কারও মরদেহ পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি। ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় আশেপাশের বিভিন্ন জায়গা থেকে তাদের মরদেহের অংশগুলো কুড়িয়ে এনে বিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়।

ঘটনার ৪৩ বছর পরও সেই বিস্ফোরণের কোনো কারণ আজও জানা যায়নি। বিভিন্ন সংগঠন ও শহীদদের পরিবারের সদস্যরা তদন্ত কমিটি করে বিস্ফোরণের রহস্য উন্মোচনের দাবি জানালেও আজও কোনো উদ্যোগ নেয়া হয়নি। সেদিনের শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিফলক।

শহীদদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ