স্বাধীনতার লাল-সবুজ পতাকা ছিনিয়ে আনতে নিজের জীবন বাজী রেখেছিলেন যারা, সেই মুক্তিযোদ্ধাদের অনেকেরই এখন দিন কাটছে দুরবস্থার মধ্যে। সেসব ভাগ্য বিড়ম্বিত মুক্তিযোদ্ধাদের একজন শুক্কুর মাহমুদ।
একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন শুক্কুর মাহমুদ। দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন পূরণ হলেও ভাগ্যে জোটেনি মাথাগোঁজার একটু ঠাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকা যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধার দিন কাটছে অভাবে। দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছেন।
কুমিল্লার বেতিয়ারা গ্রামে যুদ্ধে অংশ নেন তিনি। এ যুদ্ধে ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ এক সহযোদ্ধাকে কাঁধে নিয়ে ফেরার সময় বেয়নেট আর গুলির আঘাতে আহত হন তিনি।
সেই বীরযোদ্ধা আজ দিন কাটাচ্ছেন খেয়ে না খেয়ে, দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে। মাথা গোজার ঠাঁই না থাকায় পরিবার নিয়ে কোন রকমে দিন পার করছেন তিনি।
অথচ স্বীকৃতি বলতে পেয়েছেন একটি সনদ আর ভাতা।
এই দেশকে স্বাধীন করতে যাদের এতো আত্মত্যাগ, এতো রক্তদান তাদের মুল্যায়ন নেই এ দেশের মাটিতে। তাহলে কি পেল তারা?