লাইফস্টাইল

বিশ্ব ইজতেমায় আসা ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জিকির আজগরে টঙ্গীর তুরাগতীর এখন মুখরিত। তবে শনিবার ভোর থেকে এ পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে, টুপি-পাঞ্জাবি পরা মানুষের ঢল নেমেছে সেখানে।

ভোর থেকেই টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মানুষের ভিড় দেখা যাচ্ছে। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই । এরই মধ্যে শতাধিক দম্পতির নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন।

গতকাল আমবয়ানের মধ্যেদিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ পাড়ে ফজরের নামাজের পর ইজতেমার প্রথমপর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের বাধা সত্ত্বেও পথের দুর্ভোগ উপেক্ষা করেই মুসল্লিরা শরিক হয়েছেন এ ময়দানে।

ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয় মুসলমান ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। আল্লাহর সন্তুষ্টি আর মুসলিম উম্মার শান্তি কামনায় দেশ-বিদেশের লাখো মুসল্লি সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। রাতভর চলছে জিকির-আসগার।

অবরোধের দুর্ভোগ স্বত্ত্বেও এরইমধ্যে এসে পৌঁছেছেন দেশি-বিদেশি মুসুল্লিরা। দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লি জেলা ভিত্তিক ৪০টি আলাদা খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে। বিশ্বের অর্ধশত দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন।

ইজতেমা ময়দানে চারপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা রক্ষায় পর্যবেক্ষণ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে র্যা ব-পুলিশ সদস্যরা।

ইজতেমায় শরীক হতে টঙ্গি অভিমুখী সড়কগুলোতে বাড়ছে মানুষের ভিড়। মুসল্লিদের আনা নেয়ার জন্য এবারো রয়েছে বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের ব্যবস্থা।

ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা তৈরি করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের তাশকিলের কামরায় নিয়ে তালিকাভুক্ত করা হবে। পরে কাকরাইল মসজিদের তাবলিগি মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে এলাকা ভাগ করে তাঁদের দেশের বিভিন্ন এলাকায় তাবলিগি কাজে পাঠানো হবে।

টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা তাহের আলী বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, রাত থেকে আগামীকাল- রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে। তবে আখেরি মোনাজাতের দিন সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার জন্য ৪০টি শাটল বাস চলবে।

আগামীকাল- রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ