রাজনৈতিক প্রভাব সঠিক পরিকল্পনা ও সুশাসনের অভাবে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রাজধানী। সঙ্গে রয়েছে কর্মকর্তাদের দুর্নীতি আর সেবাদানকারী সংস্থার সমন্বয়হীনতা।
জার্মান দূতাবাসের সহায়তায় দুটি বেসরকারকারী সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকাকে বাসযোগ্য করে তুলতে নির্বাচিত জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনকে শক্তিশালী করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
শনিবার এ সংক্রান্ত একটি সেমিনারে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও সেন্টার ফর ডেভলপমেন্ট কম্যুনিকেশন
১৫২৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রাজধানীর বর্তমান জনসংখ্যা প্রায় দেড় কোটি। এ বিপুল জনসংখ্যা অপ্রতুল অবকাঠামো এবং সীমিত নাগরিক সেবা নিয়ে ঢাকা গত ৫০ বছরেও জাতীয় ও আন্তর্জাতিক মানচিত্রে সুন্দর শহর হিসেবে চিহ্নিত হতে পারেনি।
রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আবাসন ও যোগাযোগ অবকাঠামো, জনসংখ্যা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সূচক বিবেচনায় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স ও সেন্টার ফর ডেভেলপমেন্ট কম্যুনিকেশন গবেষণা করে।
সঠিক পরিকল্পনার অভাব, সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা, জবাবদিহিতার অভাবে নাগরিক সেবা যেমন ব্যাহত হচ্ছে তেমনি বড় অংকের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার বলে জানান পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা।
সুষ্ঠু নগরসেবা নিশ্চিত করতে সরকারের ২০ মন্ত্রণালয়ের ৫২টি সংস্থা কাজ করছে। সিটি করপোরেশনকে ভেঙে দুটি করা হয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন অবস্থার পরিবর্তন কতটা হয়েছে?
সেন্টার ফর ডেভেলপমেন্ট কম্যুনিকেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর,
আগামী প্রজন্মের জন্য ঢাকা-আমাদের করণীয় শীর্ষক গবেষণা নিয়ে এ প্ল্যানারি সেশন চলবে আরো দুদিন।