লাইফস্টাইল

মুক্তিযুদ্ধ সম্পর্কিত সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও

মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথাকে বড় করে দেখা হলেও মুক্তিযুদ্ধের অন্যতম বৈশিষ্ট হচ্ছে গণহত্যা আর নির্যাতন। বাঙালির ওপর গণহত্যা ও নির্যাতন যদি এতো ভয়াবহ না হতো তাহলে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ সম্ভব হতো না। গণহত্যার পাশাপাশি নির্যাতন, ধর্ষণ, বাস্তুচ্যুত করার এসব চিত্র তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে।

এ লক্ষ্যে গণহত্যা ও নির্যাতনের ইতিহাস সংরক্ষণে খুলনাতে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। গড়ে তোলা হচ্ছে গণহত্যা ও নির্যাতন সম্পর্কিত একটি তথ্য ভাণ্ডার।

পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পকিস্তানি শোষণ-শাসনের বিরুদ্ধে ১৯৭১ সালের মার্চেই রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। অসহযোগ আর প্রতিরোধ সংগ্রামে জনগণ ঝাঁপিয়ে পড়ে দুর্বার আন্দোলনে। ৭ মার্চে আসে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক আর ২৬ মার্চে স্বাধীনতার ঘোষণা।

শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হায়নাদের রুখতে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাংলাদেশ। রক্তে জেতা এ স্বাধীনতা বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এরসঙ্গে জড়িয়ে আছে বীরত্ব ও আত্মত্যাগের গৌরব। গণহত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন লাখ লাখ মানুষ। ৯ মাসে এতো বেশি মানুষের গণহত্যা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বিরল পৃথিবীর যে কোনো মুক্তিসংগ্রামের ইতিহাসে বলে জানান লেখক ও শিক্ষাবিদ মুনতাসীর মামুন।

গণহত্যা-নির্যাতনের এ ইতিহাস ধরে রাখতে খুলনায় গড়ে তোলা হচ্ছে আর্কাইভ ও জাদুঘর। চিহ্নিত করা হয়েছে সাড়ে ৯০০ বধ্যভূমি। চলছে প্রত্যেকটি গণহত্যার ঘটনা মাঠপর্যায়ে থেকে তদন্ত করে লিপিবদ্ধ করার কাজ। এছাড়া প্রকাশ করা হয়েছে ১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘন্ট গ্রন্থ্যমালা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ১০টি বই বলে জানান মুনতাসির মামুন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ