লাইফস্টাইল

দেশের বাইরে ঈদ করছেন দুই নেত্রী

হাসিনা-খালেদা
হাসিনা-খালেদা

এবার দেশে ঈদ করছেন না দুই নেত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কারণে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করেছেন যুক্তরাষ্ট্রে আর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঈদ করছেন রয়েছেন লন্ডনে পরিবারের সঙ্গে বিএনপি নেত্রী। দুই নেত্রী পাশাপাশি দলগুলোর অনেক নেতৃবৃন্দও এবার ঈদ করছেন দেশের বাইরে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে ৯ দিনের সফরে বুধবার যুক্তরাষ্ট্রে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সেখানেই ঈদ উদযাপন করেন তিনি। নিউইয়র্কে ম্যানহাটনের ওয়ালড্রফ এস্টোরিয়া হোটেলে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন বিদেশে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন তিনি। লন্ডনেই বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করবেন বিএনপি চেয়াপারসন।

এদিকে, ঈদুল ফিতরে পরিবারকে সময় দিতে না পারায় ঈদুল আযহায় লন্ডন আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন। তিনি ঈদ করবেন ঠাকুরগাঁও নিজের গ্রামার বাড়ি।

দুই শীর্ষ নেত্রীর সঙ্গেও বিদেশে আছে দল দু'টির অনেক নেতা। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়, তোফায়েল আহমেদ নিজ বাড়ি ভোলাতে, মতিয়া চৌধুরী ঢাকায়, মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে ঈদ করবেন। এদিকে, হান্নান শাহ ও খন্দকার মাহবুব হোসেন ঢাকায় থাকলেও বিএনপির নেতাদের অনেকই ঈদ করবেন যার যার গ্রামের বাড়িতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ