লাইফস্টাইল

পূজায় বিশেষ নিরাপত্তা ডিএমপির, ১৭টি স্থানে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রতিমা
প্রতিমা

এবারের পূজায় সারাদেশেই বিশেষ নিরাপত্তা ছাড়াও রাজধানীতে তিন পর্বের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার রাজধানীতে এ কথা বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, পূজা উপলক্ষে তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে আর শনিবার থেকেই মণ্ডপগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে, মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা অভিযোগ করেছেন, সাতক্ষীরা, ঝিনাইদহসহ দেশের প্রায় ১৭ জায়গায় দুর্বৃত্তরা দুর্গোৎসবের প্রতিমা ভাঙচুর করেছে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

এবছর ঢাকা মহানগরে ২২৫টি এবং সারাদেশে ২৯ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

প্রতিবছরই বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার পরিধি এবারও সংখ্যা বেড়ে ঢাকা মহানগরে ২২৫টি ও সারাদেশে ২৯ হাজারেরও বেশি মণ্ডপে হবে দুর্গাতিনাশিনী দুর্গা দেবির পূজা।

সকালে ঢাকেশ্বেরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা অভিযোগ করেন, সাতক্ষীরা,ঝিনাইদহসহ প্রায় ১৭ জায়গায় দুর্গোৎসবের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

তারা আরো বলেন, এ হামলার সঙ্গে জেলা প্রশাসকসহ অন্যান্য আমলারাও জড়িত।

পূজার সময় সারাদেশে সনাতন ধর্মবলম্বীদের পর্যাপ্ত নিরাপত্তাসহ পুজা উদযাপনেও সিটি করপোরেশনের সহযোগিতার দাবিও জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ