লাইফস্টাইল

শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যু বার্ষিকী আজ

জাহানারা ইমাম
জাহানারা ইমাম

শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যু বার্ষিকী আজ- রোববার। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিনটি।

সকালে শহীদ জননীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পরে, মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সকল যুদ্ধাপরাধীর বিচার এবং জামাত-শিবিরসহ যুদ্ধাপরাধীদের সকল সংগঠন নিষিদ্ধের দাবি জানানো হয়।

দেশের স্বাধীনতার সংগ্রামে উৎসর্গ করেন সন্তানকে আর মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে নিজে লড়ে গেছেন আমৃত্যু- তিনি শহীদ জননী জাহানারা ইমাম।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৯২ সালে তারই হাত ধরে গঠিত হয় 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গড়ে তোলেন আন্দোলন। তারই পথ বেয়ে আজ চলছে মানবতাবিরোধী অপরাধীদের বিচার।

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান তিনি। বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সকাল থেকে পালন করা হয় শহীদ জননীর ২২তম মৃত্যুবার্ষিকী।

সকালে কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে শহীদ জননীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তারা, জাহানারা ইমামের স্বপ্ন পূরণে জামাত-শিবিরসহ ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ