ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪ তম আত্মাহুতি দিবস আজ-শনিবার।
নানা আয়োজনে তাকে স্মরণ করছে চট্টগ্রামবাসী।
এ উপলক্ষে সকালে পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে শ্রদ্ধা জানায় বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এর আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, প্রীতিলতার সংগ্রামী জীবনবৃত্তান্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
তার জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের দাবিও জানানো হয়।
উল্লেখ, ১৯৩২ সালের এ দিনে মাস্টার দা সূর্যসেনের নির্দেশে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে লাট সাহেবের ওপর আক্রমণ চালান প্রীতিলতা। ওই অভিযানে আহত প্রীতিলতা ব্রিটিশ বাহিনীর হাতে আটক এড়াতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। ১৯১১ সালে চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতার।