লাইফস্টাইল

ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা
ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

আগামীকাল-মঙ্গলবার ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীতে দেবী বোধনের পর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে দেবী দুর্গার অধিষ্ঠান হবে মণ্ডপে। তিন দিন মণ্ডপে পূজার পর দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের সর্বজনীন এ উৎসবের।

প্রতিটি পূজা মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরি শেষ হলেও কোথাওবা চলছে শেষ তুলির আঁচড়। সমানতালে চলছে প্যান্ডেল আলোকসজ্জার কাজ।

বছর ঘুরে প্রতীক্ষার অবসান হতে চলেছে। শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। মঙ্গলবার ষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

পৌরাণিক শাস্ত্র মতে, দেবকুলে মাঘ থেকে আষাঢ় এ ছয়মাস উত্তরায়ন যা দিন, আর শ্রাবণ থেকে পৌষ- এ ছয়মাস দক্ষিণায়ন যা রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দুর্গা পূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন তাই শারদীয় দুর্গাপূজা।

বাঙালির জীবনে এ পূজা সার্বজনীন উৎসবের রূপ নেয় বলেন অধ্যাপক সৌমিত্র শেখর।

এবার নৌকায় আসছেন দেবী দুর্গা। আর ফিরে যাবেন ঘোড়ায়। দেবীর আসা যাওয়ার এ বাহনের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে বলে জানান তিনি।

ষষ্ঠী তিথীতে, বোধনের পর দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস। পরদিন সপ্তমীতে নবপত্রিকায় প্রবেশের মধ্য দিয়ে মণ্ডপে মূল পূজা শুরু। অষ্টমীতে হবে কুমারী পূজা। আর অষ্টমী ও নবমী তিথীর সংযোগ ক্ষণে হবে সন্ধি পূজা ও আরতি। নবমীতে বলিদান ও যজ্ঞ। আর দশমী দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

প্রতিটি পূজা মণ্ডপে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। রাজধানীর বেশিরভাগ মণ্ডপেরই প্রতিমা তৈরির কাজও শেষ। চলছে পূজা প্যান্ডেলগুলোর সাজসজ্জা, আলোকসজ্জা। এবার ঢাকায় ২৩১টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে আর সারাদেশে ৩০ হাজার ৭৭টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ