লাইফস্টাইল

দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মাঝে একদিকে আনন্দ অন্যদিকে বেদনা

দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মাঝে একদিকে আনন্দ অন্যদিকে বেদনা
দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মাঝে একদিকে আনন্দ অন্যদিকে বেদনা

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ- শনিবার শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মাঝে একদিকে আনন্দ অন্যদিকে বেদনা।

বিজয়া দশমীর সকালে ছিল পূজা সমাপণ ও দর্পন বির্সজন। একই সঙ্গে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দেবী বিপুল আড়ম্বরে যেমন মর্ত্যে এসেছিলেন তেমনি কোটি ভক্তের ভক্তিসিক্ত হয়ে ফিরে যান কৈলাসে।

মণ্ডপে মণ্ডপে ঢাক, কাসর, ঘণ্টা, শঙ্খ, আর উলুধ্বনিতে বিদায়ের সুর বেজে উঠে। দেবী দুর্গার বিদায়ে যুগপৎ আনন্দ-বিষাদের আবহ।

বিজয়া দশমীর সকালেই আবশ্যিক আচার-অনুষ্ঠান সেরে নেন পুরোহিতগণ। এরপরই শুরু করেন দশমী বিহিত পূজা।

১০ দিন আগে মহালয়ার পুণ্য তিথিতে দেবীকে মর্ত্যে আবাহনের মাধ্যমে যে উৎসবের সূচনা হয়েছিল, শনিবার সকালে বিজয়া দশমীতে ‘বিহিত পূজা আর ‘দর্পণ বিসর্জনে’ দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি হয়।

বিকেলে হয় প্রতিমা বিসর্জন। পিতৃগৃহ ছেড়ে আনন্দময়ী মা ফিরে যান ‘কৈলাসের দেবালয়ে’।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বলেন, জগজ্জননী দেবী দুর্গার কাছে আশির্বাদ চেয়েছি তিনি যেন এবার ধরণীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলেন। সব অন্যায়ের হাত থেকে ধরণীকে পরিত্রাণ করেন।

মনের ভেতরের অসুরকে বধ করে সেখানে সুরশক্তি প্রতিষ্ঠা হোক এমন প্রার্থনার পাশাপাশি মা চলে গেলেও যেন তার আর্শিবাদ সবার ওপর থাকে এমন কামনাও ব্যক্ত করেন ঢাকাশ্বেরী মন্দিরের প্রধান পুরোহিত।

পূজা সমাপন ও দর্পন-বিসর্জনের পরই অনুষ্ঠিত হয় ঘট-বিসর্জন।

এরপরই মায়ের চরণে সিঁদুর পরিয়ে দেয়া। পরস্পরকে সিঁদুর পরিয়ে দেয়ার মধ্য দিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

পাঁচ দিনের উৎসব আনন্দের সমারোহ। অশুভ শক্তির বিনাশে যে মঙ্গলবার্তা নিয়ে দেবী দুর্গার আগমন, দশমীর আনুষ্ঠানিকতা শেষে তার বিদায়। প্রতিমা বিসর্জনপর্ব তাই আনন্দ-অশ্রুর সম্মিলন।

দুর্গতিনাশিনী এবার এসেছিলেন নৌকায় চড়ে, জগতের মঙ্গল কামনায় ফিরে যাচ্ছেন ঘোড়ায় চড়ে। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের।

সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে দশমী পূজা শেষ হয়। দর্পন বিসর্জনের পর শান্তি জল গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় দশমী পূজা। শেষ সময়ে নড়াইলের মণ্ডপগুলোতে ভীড় করছেন ভক্তরা। পূজা অর্চনা, অঞ্জলী, দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে ধামরাই, রাজবাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় দশমী পূজা অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ