লাইফস্টাইল

শতায়ু হওয়ার রহস্য

শতায়ু হওয়ার রহস্য
শতায়ু হওয়ার রহস্য

শতায়ু হওয়ার রহস্য নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। শতায়ুদের জীবনযাপন কেমন? সুস্থতার জন্য কী কী করা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজছে মানুষে শুধুই বিভ্রান্ত হয়েছে। এ জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের আপ্রাণ গবেষণা চলছে; চালানো হয়েছে শতায়ুদের উপরে জরিপ। এই সব জরিপে যে চমকপ্রদ তথ্যগুলো উঠে এসেছে, তা দিয়েই সাজানো হয়েছে এই লেখাটি।

প্রশ্নটা হচ্ছে: দীর্ঘায়ুর জন্য আমাদের কী কী করা উচিত? যুক্তরাষ্ট্রের গবেষকরা একবার ৭০০ জন শতায়ু ব্যক্তির ওপর ৩ বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালান। এসব পরীক্ষায়ও উঠে এসেছে এই 'আশাবাদী' হবার ব্যাপারটি। এঁরা কখনও রাগ করেন না। জীবনজুড়ে তাঁরা থাকেন শান্ত।

দীর্ঘায়ু হবার জন্য বিশেষজ্ঞরা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন, আসুন জেনে নিই পরামর্শগুলো।

পরামর্শ ১: নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শরীরের গঠন ধরে রাখার ওপর গুরুত্ব দিন

শরীরের গঠন বা ফিগার ভাল থাকলে মানুষকে সুন্দর দেখায়। বয়স বাড়লে ফিগার আর আগের মতো সুন্দর থাকে না। এসময় স্থুলকায় হয়ে যাবার আশঙ্কাও দেখা দেয়। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের উচিত আরও বেশি ফিগারসচেতন হওয়া। নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে ফিগার ধরে রাখা সম্ভব।

শারীরিক অনুশীলনের ফলে মস্তিষ্কসহ সারা দেহেই বাড়তি অক্সিজেন পৌঁছে যায়। আর এতে মস্তিষ্কের কোষগুলো নতুন করে জীবনলাভ করে। ফলে মস্তিষ্ক সুস্থ থাকে এবং দেহও সঠিকভাবে কাজ করে। চিকিৎসকগণ বলেন, যারা নিয়মিত শারীরিক অনুশীলন করেন, তাদের অন্যদের তুলনায় উচ্চ কোলস্টেরল, রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি অনেক কম থাকে।

পরামর্শ ২: খাদ্যাভ্যাসে পরিমিতমিত বোধ আনুন

গবেষকরা বলছেন, দীর্ঘজীবী হওয়ার জন্য প্রচুর সবজি, ফলমূল, বিভিন্ন ধরনের বাদাম, বীজ ও মটরশুটির মতো খাবার নিয়মিত খেতে হবে। এ ছাড়া রয়েছে দানাদার ও অপরিশোধিত খাবার, মাছের তেল ও অলিভ অয়েল।

তবে, দুগ্ধজাত খাবার, মাংস ও স্যাচুরেটেড ফ্যাট নিয়ন্ত্রণ করতে হবে। এ নিয়ন্ত্রণ আপনাকে সুস্থ হৃৎপিণ্ড ও দীর্ঘ জীবনে সহায়তা করবে।

পরামর্শ ৩: বেশি বেশি হাসুন

হাসি-খুশি জীবনযাপন করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। চীনের এক প্রবাদে আছে: যারা বেশি বেশি হাসেন, তাদের বয়স অন্তত দশ বছর কমে যায়। আসলে হাসি আমাদের শরীর ও মনকে প্রসন্ন করে; আমাদের মানসিক উত্তেজনা প্রশমিত করে; শরীরের রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে; এবং শরীরের রোগপ্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। তাই, নিয়মিত হাসুন।

পরামর্শ ৪: সময়মত ঘুমান, রাত জাগবেন না

তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরে জেগে ওঠার অভ্যাস একজন মানুষকে স্বাস্থ্যবান রাখে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আধুনিক সমাজে আমাদের অনেকেরই রাত জাগার বদভ্যাস গড়ে উঠেছে। আর স্বাভাবিকভাবেই এ-অভ্যাসের কারণে আমাদের অনেককেই প্রতিনিয়ত নানান সমস্যার মোকাবিলা করতে হয়। কেউ কেউ তো শেষ পর্যন্ত ইনসোম্‌নিয়া বা নিন্দ্রাহীনতায় ভুগছেন। সুতরাং, দেরিতে না-ঘুমানোর সংকল্প করুন এবং তা মনে রাখার চেষ্টা করুন।

দীর্ঘায়ু লাভের রহস্য নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন বিশেষজ্ঞ চিকিত্সক ড: এফরাইম অ্যাংলেম্যান, যিনি নিজেই একবর্ষ, বলেন, ভিটামিন, অর্গানিক ফুড, ফিস অয়েল এবং অন্যান্য তথাকথিত নিউট্রিশন সাপ্লিমেন্টস পরিহার করতে হবে। তার মতে প্রাকৃতিক উত্স থেকে পাওয়া ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট ও অন্যান্য উপাদানই সেবন করা উচিত। এছাড়া, তার দীর্ঘায়ু লাভের রহস্যের একটি কারণ হিসেবে সংগীতকে চিহ্নিত করেছেন। ভায়োলিনের সূর তাকে মোহিত করেন। তিনি নিজেও তার প্রিয়তমা স্ত্রীকে প্রতিদিন ৩০ থেকে ৩৫ মিনিটের মত ভায়োলিন বাজিয়ে শোনান।

ড: অ্যাংলেম্যান মনে করেন, জীবনে সুস্থভাবে ব্যস্ত থাকা এবং প্রিয়জনের সান্নিধ্য তাকে বেশ উদ্দীপ্ত রাখে। তবে তিনি প্রতিদিন হাঁটেন এবং ভায়োলিনই তার নিত্যসঙ্গী, যেমনটি প্রিয়তমা স্ত্রী।

দীর্ঘ আয়ু লাভের পেছনে বংশগতির ভূমিকা রয়েছে। অনেকেরেই জিনে দীর্ঘজীবনের সূত্র থাকে, যা তাদের দীর্ঘ জীবন লাভে সহায়ক। তবে সুস্থ জীবনযাপনে জিনগত সীমাবদ্ধতাও অনেকাংশে কাটিয়ে ওঠা যায়। অনেকেরই বংশগতভাবে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের সম্ভাবনা থাকে না। এ ধরনের ব্যক্তিদের অন্যদের তুলনায় দীর্ঘজীবন লাভ করা সহজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ