লাইফস্টাইল

পায়ের উপর পা তুলে বসা স্বাস্থ্য ঝুঁকির কারণ

পা ক্রস করে বসা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে
পা ক্রস করে বসা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে

কিভাবে আপনি চেয়ারে বসতে পছন্দ করেন? অনেকেই পায়ের উপরে পা দিয়ে বসতে পছন্দ করেন। ১৯৮০ এর দশকে ব্রিটিশ কমেডিয়ান কেনি এভেট এমনকি তার ট্রেডমার্কটি তৈরি করেছিলেন এই ক্রস করে বসার ভঙ্গি নিয়ে।

যাঁরা হাঁটুর উপর আর একটা পা তুলে ক্রস করে বসেন, তাঁদের শরীর ঝুঁকে যাওয়া, পিঠে ও ঘাড়ে ব্যাথার সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তাতে বলা হয়েছে, এ ভাবে বসলে বাড়তে পারে রক্তচাপ। পায়ের পাতাদুটি ক্রস করে বসলে যেটা কখনওই হওয়া সম্ভব নয়।

অফিসে অথবা বাড়িতে চেয়ার বা সোফায় বসলে কীভাবে বসেন? পায়ের উপর পা তুলে? তাহলে কিন্তু বিপদ সামনেই।

এটা অনেকেরই পছন্দের বসার কায়দা। একটা পায়ের উপর আরেকটা পা তুলে দুটো পা ক্রস করে বসা। যখন আপনি একটা হাঁটুকে আর একটা হাঁটুর উপর তুলে বসছেন, তখন সব রক্ত উপরে বুকের দিকে উঠতে থাকে। এতে আপনার হৃদযন্ত্র বেশি পরিমাণে রক্ত সংবহন করা শুরু করে, যা বাড়িয়ে দেয় রক্তচাপ।

শুধু রক্তচাপ বাড়ানোই নয়, এ ভাবে বসলে আপনার পেলভিক অঞ্চলেও তার প্রভাব পড়বে। গবেষণায় দেখা গিয়েছে, যিনি দিনে ৩ ঘণ্টা হাঁটুর উপর আর একটা পা তুলে ক্রস করে বসেন, তাঁদের শরীর ঝুঁকে যাওয়া, পিঠে ও ঘাড়ে ব্যাথার সমস্যা দেখা দেয়। এ ছাড়াও দীর্ঘক্ষণ এই ভাবে বসলে উরুর ভেতরের দিকে পেশি ছোট ও বাইরের দিকের পেশি বড় হয়ে যায়। তার ফলে জয়েন্ট পেইন-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

পরিশেষে, চিকিৎসকদের পরামর্শ হলো, যদি পায়ের উপরে পা তুলে বসতেই হয়, তবে দীর্ঘক্ষণ এভাবে বসবেন না যাতে পা অসাড় হয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ