লাইফস্টাইল

শুভ বুদ্ধ পূর্ণিমা: মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের দিন

  শুভ বুদ্ধ পূর্ণিমা: মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের দিন
শুভ বুদ্ধ পূর্ণিমা: মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের দিন

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ রোববার। অহিংসা ও শান্তির বাণী প্রচারক মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের দিন।

বৈশাখের এ পূর্ণিমা তিথিতে স্নান শেষে শুচিবস্ত্র পরিধান করে বুদ্ধের বন্দনায় পূণ্যোৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

মন্দিরে মন্দিরে অর্চনার পাশাপাশি চলে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা। নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আজ থেকে দুই হাজার ৫৫৯ বছর আগে নেপালের লুম্বিনি কাননে জন্ম মহামতি গৌতম বুদ্ধের। তার প্রথম নাম ছিল সিদ্ধার্থ। উত্তর-পূর্ব ভারতের কপিলাবাস্তু নগরীর রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন তিনি। জন্মের ৭ দিনের মাথায় মা মারা গেলে সৎ মা মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। তখনই নাম রাখা হয় 'গৌতম'।

২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন গৌতম। দীর্ঘ ধ্যান আর সাধনা শেষে বৈশাখের এই তিথিতেই সিদ্ধি লাভ করেন তিনি। একই দিনে মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ। আর তাই বৈশাখী পূর্ণিমাকে বলা হয় "বুদ্ধ পূর্ণিমা"।

জন্ম, জরা, ব্যাধি ও মুত্যুর কারণ উদঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন ছিলেন মহামতি গৌতম। দুঃখ থেকে পরিত্রাণ আর সকল প্রাণীর সুখ কামনায় তাঁর অমর বাণী বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানান শুদ্ধানন্দ মহাথের।

বর্তমান বিশ্বে ধর্ম নিয়ে রাজনীতি আর হানাহানি বন্ধে বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সারাদেশে নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর সবুজবাগে ধর্মরাজীক বৌদ্ধ মহাবিহারে সমবেত প্রার্থনায় যোগ দেন তারা। অসাম্প্রদায়িক চেতনায় জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ পূর্ণিমায় এই প্রার্থনা তার অনুসারীদেরও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ