লাইফস্টাইল

দিনের বেলায় অতিরিক্ত ঘুমের কারণসমূহ

প্রতীকী ছবি (ছবি: বিবিসি)
প্রতীকী ছবি (ছবি: বিবিসি)

বিভিন্ন কারণে দিনের বেলা ঘুম আসতে পারে। এটা শারিরীক কারণে বা মানসিক কারণে হবে পারে। এ থেকে পরিত্রাণ পেতে করণীয় সম্পর্কে আমরা জানব:

১।খাওয়ার পর পানি পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এতে করেও ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।
২।দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে করে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।
৩।অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।
৪।যদি অনেক বেশি ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। এতেও ঘুম দূর হবে।
৫।যদি সম্ভব হয় তাহলে কাজের ফাকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না। সকালেই নিয়ে রাখুন কিছুটা প্রস্তুতি সকালেই কিছু কাজ করে নিলে দুপুবেলার এই যন্ত্রণা থেকে সহজেই রেহাই পাওয়া যায়।
৬।নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেঁছে নিন। এবং সেই সাইকেল অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। যদি পরিমান মত ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে দুপুরে আর ঘুম আসবে না।
৭।সকালে চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে। যার কারণে দুপুর হলে অনেক বেশি ক্লান্তির কারণে ঘুম ঘুম ভাব চলে আসে।

আশা করি এই পদ্ধতিগুলো ফলো করলে দিনের বিভিন্ন সময়ে আসা ঘুম ঘুম ভাব দুর হয়ে যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ