লাইফস্টাইল

ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর এ শহীদ ময়দান-শোলাকিয়া

গোর এ শহীদ ময়দান
গোর এ শহীদ ময়দান

উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানের ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি শেষ।

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ ময়দানে। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় হবে দ্বিতীয় বৃহত্তর ঈদ-জামাত।

মুসল্লিরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে। ঈদ-উল-আযহা উপলক্ষে এবারো এ মাঠে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। তিন লাখেরও বেশি মুসুল্লি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর জেলা ও জেলার বাইরের সকল মুসল্লিরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দান। সুশৃঙ্খলভাবে ঈদের জামাত আদায়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জানান জেলা প্রশাসক।

এদিকে, কিশোরগঞ্জের প্রায় আড়াইশো বছরের পুরোনো শোলাকিয়া মাঠে হবে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত। ঈদকে সামনে রেখে মাঠের প্রস্তুতি অনেকটাই শেষ করে এনেছে ঈদগা পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন।

ঈদগা মাঠের আশপাশ, রাস্তা-ঘাট, অজুখানাসহ সমস্ত সংস্কার কাজ শেষ হয়েছে বলে জানান ঈদগা পরিচালনা কমিটির সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

জনশ্রুতি রয়েছে, কোন এক ঈদের জামাতে এ মাঠে সোয়া লাখ মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এর নাম হয় "সোয়া লাখিয়া"। বর্তমানে যা শোলাকিয়া নামেই পরিচিত। ১৭৫০ সালে শোলাকিয়া ঈদগার জন্য ৭ একর জমি ওয়াকফ করেন ঈশাখাঁর বংশধর দেওয়ান মান্নান দাদ খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ