সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর, সাতক্ষীরা, পটুয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আজ-মঙ্গলবার ঈদ-উল-আযহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
দিনাজপুরের চিরিরবন্দর, পার্বতীপুর, কাহারোল, বিরল ও সদর উপজেলার কিছু কিছু এলাকায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজই ঈদুল আযহা উদযাপন করছে।
বিভিন্ন জায়গায় ঈদের জামাত আদায় করছেন তারা। দিনাজপুরের বাসুনিয়াপট্টির পার্টি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় দুইশো মুসুল্লি অংশ নেন। চাঁদপুরে চল্লিশটি গ্রামেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে সাতক্ষীরার তিনটি উপজেলাতেও ঈদের জামাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করছেন অনেক মুসুল্লি।
আগাম ঈদুল আযহা পালন করা হচ্ছে পটুয়াখালীর ২৫টি গ্রামেও। সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাত পরিচালনা করেন দরবার শরীফের প্রদান হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ। এছাড়া, বরিশাল, শরীয়তপুর , কিশোরগঞ্জসহ দেশের বেশ কিছু জায়গাতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে।