লাইফস্টাইল

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

ওসমান গণি
ওসমান গণি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল গনির সহকারী একান্ত সচিব নুরুল হক আকাশ বলেন, ওসমান গণি গত জুলাইয়ের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বারডেমে চেক আপ করানোর পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

গত ১৪ আগস্ট সরকারের কাছ থেকে ছুটি নিয়ে সিঙ্গাপুর যান— সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে আবার হাসপাতালে আসেন। ওইখানে আসার পর তাকে আইসিউতে নেয়া হয়। আজ বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে তিনি মারা যান।

ওসমান গণির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত তার ছেলে তাপস জানান, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

আমরা সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করছি যাতে যত দ্রুত সম্ভব মরদেহ নিয়ে আসা যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের আজকের যে ফ্লাইটটা আছে সেটাতে আজই নিয়ে আসার চেষ্টা করছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডন গেলে গত বছরের ৪ সেপ্টেম্বর ওসমান গণিকে প্যানেল মেয়র নিয়োগ দেয়। আনিসুলের মৃত্যুর পরও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান গণি।

ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

৬৯ বছর বয়সী ওসমান গণি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ