লাইফস্টাইল

না ফেরার দেশে তরিকুল ইসলাম

তরিকুল ইসলাম
তরিকুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই।

রোববার বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসাধীন এ নেতা মৃত্যু হয় তার বয়স হয়েছিল ৭২ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে থাকা তরিকুল ইসলামের খালাতো ভাই মহিবুর রহমান হিরণ জানান, গত ১১ দিন ধরে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন তরিকুল ইসলাম।

১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্ম নেয়া তরিকুল ইসলাম বিএনপি সরকারের আমলে বেশ কয়েকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশিষ্ট এ রাজনৈতিক ব্যক্তিত্ব যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার প্রকাশক ছিলেন।

তরিকুল ইসলামের বাবা আব্দুল আজিজ ছিলেন ব্যবসায়ী। আর তার মায়ের নাম মোসাম্মৎ নূরজাহান বেগম।

যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন তিনি। পরে একই বিষয়ে স্নাতকোত্তর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।

ব্যক্তিজীবনে দুই ছেলের জনক তরিকুল। তার স্ত্রী অধ্যাপক নারর্গিস ইসলাম যশোর সরকারি সিটি কলেজে উপাধ্যাক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ