সারাদেশে গত এক বছরে সাড়ে ৫ হাজার সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত এবং ১৫ হাজার ৪৬৬ আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতি তাদের বার্ষিক প্রতিবেদনে সড়ক দুর্ঘটনায় হতাহতের এই চিত্র তুলে ধরেছে। সাময়িক ট্রাফিক সপ্তাহ পরিচালনা করেই সড়কের সমস্যার সমাধান সম্ভব নয় বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত প্রকাশ করেন।
ট্রাফিক ব্যবস্থাপনায় সার্বিক জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি চালক ও মালিকদের জবাবদিহিতার ওপরেও জোর দেন তারা।
সড়ক দুর্ঘটনার ওপর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনার মাসভিক্তিক চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে লিখিত বক্তব্য পেশ করেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
সার্বিকভাবে সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে বাস্তব সম্মত উপায়ে কাজ করতে হবে বলে জানান বক্তারা।
নির্বাচনী ইশতেহারে সড়কের বিশৃঙ্খলাকে জাতীয় সমস্যা হিসেবে চিন্হিত করায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান বক্তারা।