সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই।
গত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।।
রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের ডিউটি ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেন। এ এস এম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বও পালন করেন তিনি।
১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন তিনি।
দেশের জাতীয় বাংলা ও ইংরেজি গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন। তার জন্ম নোয়াখালীর বেগমগঞ্জে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: