লাইফস্টাইল

ভাষা সৈনিক হালিমা খাতুনসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক

 ভাষা সৈনিক হালিম খাতুনসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক
ভাষা সৈনিক হালিম খাতুনসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক

এ বছর তিন ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলামসহ ২১ জন বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।

বুধবার তাদের নাম ঘোষণা করা হয়।

তিন ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম (ভাষা সৈনিক) ।

আরো যারা একুশে পদক পেলেন:

সুবীর নন্দী (শিল্পকলা সংগীত)।

মৃত. আজম খান (শিল্পকলা সংগীত)।

খায়রুল আনাম শাকিল (শিল্পকলা সংগীত)।

লাকী ইনাম (শিল্পকলা অভিনয়)।

সূবর্ণা মোস্তফা (শিল্পকলা অভিনয়)।

লিয়াকত আলী লাকী (শিল্পকলা অভিনয়)।

সাইদা খানম (শিল্পকলা আলোকচিত্র)।

জামাল উদ্দিন আহমেদ (শিল্পকলা চারুকলা)।

ক্ষিতীশ চন্দ্র বৈশ্য- মুক্তিযুদ্ধ।

ড. বিশ্বজিৎ ঘোষ (গবেষণা)।

ড. মাহবুবুল হক (গবেষণা)।

ড. প্রণব কুমার বড়ুয়া (শিক্ষা)।

রিজিয়া রহমান (ভাষা ও সাহিত্য)।

ইমদাদুল হক মিলন (ভাষা ও সাহিত্য)।

আসীম সাহা (ভাষা ও সাহিত্য)।

আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য)।

মইনুল আহসান সাবের (ভাষা ও সাহিত্য)।

হরিশংকর জলদাস (ভাষা ও সাহিত্য)।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

পদক প্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি রেপ্লিকা দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ