লাইফস্টাইল

বিদ্যা-বুদ্ধি-জ্ঞান দেবী সরস্বতী

 বিদ্যা-বুদ্ধি-জ্ঞান দেবী সরস্বতী
বিদ্যা-বুদ্ধি-জ্ঞান দেবী সরস্বতী

আজ বিদ্যাদেবী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভের আশায় দেবী সরস্বতীর পূজা করা হয়। মূলত শিক্ষার্থীরাই এ পূজার প্রধান আয়োজক।

রোববার সকাল থেকে মন্দিরে মন্দিরে, বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপবাস থেকে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে।

রাজধানীতে এ পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। নিজস্ব বিষয়ের সঙ্গে মিল রেখে মণ্ডপ আর প্রতিমায় নান্দনিকতা ফুটিয়ে তোলেন বিভিন্ন বিভাগের শিক্ষাথীরা।

পঞ্চপল্লব আর নারকেল দিয়ে সাজানো হয় পূজার ঘট। বিদ্যা, বুদ্ধি আর জ্ঞান লাভের আশায় পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন তারা।

বিদ্যাদেবীর আর্শীবাদ নিয়ে এদিন হাতেখড়ি দেওয়া হয় শিশুদের।

সনাতন ধর্মাবলম্বীদের পূজা হলেও সরস্বতী পূজা পরিণত হয় উৎসবে। মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও এ পূজা করা হয়। এছাড়াও সারাদেশে পালিত হচ্ছে এ পূজা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ