লাইফস্টাইল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল-বৃহস্পতিবার।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে মুছে পরিস্কার করে আলপনা আঁকার কাজও প্রায় শেষ। রাতের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সবর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে শহীদ মিনার। সবাই যাতে নির্বিঘ্নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা। যানবাহন চলাচলেও থাকছে বিশেষ ব্যবস্থা।

দিনপঞ্জিতে আবার অমর একুশে। তবে বাংলা, বাঙালি ও বাংলাদেশের আত্মপরিচয় যে একুশে, তার প্রতিধ্বনি তো প্রতিদিনের।

অমর একুশে বাঙালির অহংকার। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারি সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধুয়ে মুছে প্রস্তুত শহীদ মিনার। পাদদেশে আঁকা হয়েছে নানা রঙের আলপনা। একই সঙ্গে চলছে দেয়ালে লিখনও।

নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে গতকাল শহীদ মিনার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো ধরনের হুমকি নেই বলে জানান তিনি।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিদেশি কূটনীতিকরা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে দোয়েল চত্বর দিয়ে বেরিয়ে যাবেন।

এরপরই সর্ব সাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হবে।

ডিএমপি কমিশনার জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বেশ কিছু সড়কে ডাইভারসন দেয়া হবে।

চানখারপুল, বকশীবাজার, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, হাইকোর্ট এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেয়া হবে না। এসব এলাকায় তল্লাশি চৌকিও থাকবে।

এর পাশাপাশি সারা ঢাকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ।

পর্যাপ্ত পরিমানে সিসি ক্যামেরাসহ শহীদ মিনার চত্বরে ওয়াচ টাওয়ার থাকবে। প্রস্তুত থাকবে বোমা নিষ্ক্রিয় দল ও ডগ স্কোয়াড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ