ভালবাসা-ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরুকে।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তার মরদেহ রাখা হলে সেখানে বিভিন্ন স্তরের জনতা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় তার প্রথম নামাজে জানাজা।
কেরানীগঞ্জের রুহিতপুরে সমাহিত হবেন তিনি। বর্ষীয়ান এ চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে ৪ ফেব্রুয়ারি রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১২টায় মারা যান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: