লাইফস্টাইল

বিয়ে করলেন ক্রিকেটার লিটন দাস

বিয়ে করলেন ক্রিকেটার লিটন দাস
বিয়ে করলেন ক্রিকেটার লিটন দাস

বিয়ে করলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে বউভাত অনুষ্ঠিত হয়। এর আগে হিন্দু রীতিতে হলুদের অনুষ্ঠানসহ তার বিয়ে সম্পন্ন হয়।

লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ের কারণে এবারের শ্রীলঙ্কা সিরিজে নেই জাতীয় দলের এই ক্রিকেটার। এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সময়ে পাওয়ার আশা করছি না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ