লাইফস্টাইল

সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত
সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিয়ের ফুল ফুটেছে কয়েক মাস আগেই। চলতি বছরের মার্চেই ঘরোয়া পরিবেশে ‘আকদ’ অনুষ্ঠান হয়। সে সময় সাব্বির বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’

এরই মধ্যে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে এসেছেন। সব ঝামেলা আপাতত শেষ। ‘আকদ’র পাঁচ মাস পর এ সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির। মঙ্গলবার বিবাহোত্তর সংবর্ধনা হলো বেশ ঘটা করে, জমকালো আয়োজনেই।

সাব্বিরের স্ত্রীর নাম মালিহা তাসনিম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে হয়েছে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান। এতে ঘনিষ্ঠজনরাসহ অনেকেই আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন।

২৭ বছর বয়সী সাব্বির বাংলাদেশ দলের অনত্যম প্রতিভাধর ব্যাটসম্যান। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য তার সুনাম আছে, সেই সঙ্গে লেগস্পিন বোলিংটাও জানেন। দেশের হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ