ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৭তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর জন্মস্থান পটিয়ার ধলঘাটে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রীতিলতা ট্রাস্ট।
মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা। প্রায় ৫৩ জন ইংরেজকে মারাত্মকভাবে আহত করে ফেরার সময় প্রীতিলতার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: