লাইফস্টাইল

বিশ্ব মানবাধিকার দিবস আজ

বিশ্ব মানবাধিকার দিবস আজ
বিশ্ব মানবাধিকার দিবস আজ

আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং হিউম্যান রাইটস প্রোগ্রাম- ইউএনডিপি’র সহায়তায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাজধানীর সোনারগাঁ হোটেলে আজ সকাল ১০টায় মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মিয়া সেপ্পো। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। স্বাগত বক্তব্য রাখবেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের সকল বিভাগ এবং জেলা ও উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ