লাইফস্টাইল

ম্যারাথন দৌড় বাড়ির ভেতরেই!

ম্যারাথন দৌড় বাড়ির ভেতরেই!
ম্যারাথন দৌড় বাড়ির ভেতরেই!

করোনাভাইরাস আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে যে এ আতঙ্ক ভয়াবহ রকমের তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইরাস থেকে বাঁচতে পারতপক্ষে ঘরের বাইরে বের হচ্ছে না দেশটির বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ শরীরচর্চাকেন্দ্র। তাই বলে শরীরচর্চা থেমে নেই কোথাও। সরকারের নির্দেশে ঘরের মধ্যেই ব্যায়াম করে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করছে চীনের মানুষ। আর তাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন প্যান শানচু। ৪৪ বছর বয়সী এ চীনা নাগরিক নিজের ছোট ফ্ল্যাটের মধ্যেই সম্পন্ন করেছেন ম্যারাথন দৌড়। ঘরের মধ্যে ৪১ মাইল (৬৬ কিলোমিটার) দৌড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

৪১ মাইল দৌড়াতে শানচুর সময় লেগেছে ৬ ঘণ্টা ৪১ মিনিট। সময় ও মাইলের হিসাব রাখতে একটি ডাটা ট্র্যাকার ব্যবহার করেছেন তিনি। নিজের দৌড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। এতে তাঁকে আসবাবপত্রের ফাঁকফোকর দিয়ে দৌড়াতে দেখা গেছে। এর আগে তিনি বাথরুমে ৩০ কিলোমিটার দৌড়িয়ে রেকর্ড তৈরি করেন।

ম্যারাথন দৌড় সম্পন্ন করার পর শানচু বলেন, ‘প্রথম দিকে একটু মাথা ঘুরছিল। কিন্তু কয়েকটা চক্কর দেওয়ার পর এটি ঠিক হয়ে যায়। দৌড় এক ধরনের আসক্তির মতো। না দৌড়ালে পা নিশপিশ করতে থাকে।’

শানচুর মতো বাড়িতে বসে কোনো যন্ত্রপাতি ছাড়া শরীরচর্চা করছেন চীনের আরো অনেকে। তাঁরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজের শরীরচর্চার হিসাব রাখছেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন। চীনে অবস্থিত একটি মার্কিন ফার্মের কর্মকর্তা পিটার গার্ডনার জানান, শরীরচর্চার জন্য তিনি দিনে তিনবার বাড়ির নিচতলা থেকে ১৭ তলা পর্যন্ত উঠানামা করেন। এদিকে বিলিবিলি নামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে আগের তুলনায় শরীরচর্চার ভিডিও শেয়ারের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও জনগণকে উদ্বুদ্ধ করছে ঘরের মধ্যে শরীরচর্চা করতে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এরই মধ্যে এ নিয়ে প্রচার শুরু করেছে।

সূত্র : এএফপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ