লাইফস্টাইল

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই
সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই

একুশে পদকে ভূষিত, ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, মহামান্য ২৮তম সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের মহোদয় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার ( ৩ মার্চ) সকাল ৮টার দিকে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বংঘ চন্দ্র বড়ুয়া এবং মাতার নাম রেবতী বালা বড়ুয়া। ভদন্ত শুদ্ধানন্দ মহাথের প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র একজন স্বনামধন্য শিষ্য।

তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে।

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের জীবদ্দশায় অতীশ দীপঙ্কর স্বর্ণ পদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহত্মা গান্ধী শান্তি পদক (২০০৭), সমাজসেবায় একুশে পদক (২০১২) এবং শান্তি স্বর্ণ পদক, ভারত সহ দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র প্রয়াণে বাংলাদেশী বৌদ্ধ সমাজের অফুরান ক্ষতি সাধন হয়েছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। তিনি অসাম্প্রদায়িক চেতনার একজন সম্প্রীতির মানুষ ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ