লাইফস্টাইল

চলে গেলেন দিলারা হাশেম

প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম
প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম

ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম চলে গেলেন না ফেরার দেশে। শনিবার ৮৬ বছর বয়সে মারা যান তিনি। তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘ দিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন । পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন।

তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝে মাঝে বাংলা সংবাদ পাঠ করতেন।

সাহিত্যিক হিসেবে দিলারা হাশেম তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে , ঘর মন জানালা( ১৯৬৫), একদা এবং অনন্ত(১৯৭৫), স্তবদ্ধতার কানে কানে( ১৯৭৭) , আমলকির মউ(১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫)। রয়েছে আরও কিছু উপন্যাস, ছোটগল্প গ্রন্থ এবং কবিতার বই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ