লাইফস্টাইল

যেভাবে খুশকি থেকে, মুক্তি মেলে

খুশকি সমস্যা
খুশকি সমস্যা

গরম বেশি পড়লেই মাথার চুল পড়া আর খুশকির সমস্যা প্রকট আকার দেখা দেয়। এমন সমস্যা থেকে মুক্তি পাবেন কিভাব আজ তা জানা যাবে।

যাদের মাথা ঘামে বেশি, চুল পড়ে বেশি গরমকাল আসলেই তাদের সমস্যার শেষ নেই। থাকেন সমস্যা দেখা দেয়।

‘রেড বিউটি স্যালনের’ কর্ণধার ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, “যাদের মাথার ত্বক শুষ্ক সাধারণত তাদের খুশকির প্রবণতা বেশি। আর খুশকির সমস্যার কারণেই চুল পড়ার সমস্যা দেখা দেয়। অন্যদিকে, যাদের মাথার ত্বক তৈলাক্ত তারা ভালো মতো চুল পরিষ্কার করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।”

তার মতে, মাথার ত্বক তৈলাক্ত হলে নিয়মিত শ্যাম্পু করলে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে শুষ্ক ত্বকের অধিকারীদের কিছুটা বাড়তি যত্নশীল হওয়া প্রয়োজন।

শুষ্ক মাথার ত্বকের অধিকারীদের খুশকি দূর করার উপায়

তেল হালকা গরম করে ভালো মতো মাথার ত্বকে মালিশ করতে হবে। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের কূপ উন্মুক্ত হবে।

ফলে তেল মাথার ত্বকে প্রবেশ করবে ও চুলে পুষ্টি যোগাবে। তেল মালিশে অপুষ্ট চুল পুষ্টি পায় এবং পুষ্ট চুলের বৃদ্ধি দ্রুত হয়।

মাথার ত্বকে মালিশ করা খুশকি দূর করতেও সহায়তা করে। আর খুশকি কমলে চুল পড়া অনেকটাই কমে আসে বলে জানান, আফরোজা পারভিন।

খুশকি দূর করার ঘরোয়া প্যাক তৈরি

টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বক ও চুলের গোড়ায় ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ভালো মতো শ্যাম্পু করে নিতে হবে।

এই প্যাক ব্যবহার কেবল চুলের খুশকি দূর করে না বরং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।

সপ্তাহে কমপক্ষে দুবার এই প্যাক ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ