লাইফস্টাইল

কাপড়ের কালির দাগ দূর করার টিপস

কাপড়ে কলমের কালির দাগ
কাপড়ে কলমের কালির দাগ

পছন্দের কাপড়ে অসাবধানতায় কালির দাগ লেগে গেলে বিব্রত তো বটেই, সঙ্গে কাপড়টি আর না পরতে পারার জন্য মন খারাপ হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ কাপড় থেকে উঠে যাবে কলমের কালির দাগ। কাপড়ের কালির দাগ দূর করার কিছু উপায়–

টুথপেস্ট : কাপড়ে কালি লেগে গেলে তা ঘষে না উঠিয়ে সেখানে একটু সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন।

১৫ মিনিট পর শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে হালকা করে ঘষে ধুয়ে নিন। দাগ হালকা হয়ে যাবে।

দুধ ও ডিটারজেন্ট : কাপড়ের কালি লাগা অংশটুকু কাঁচা দুধে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালির দাগ হালকা হয়ে আসবে।

গ্লিসারিন : গ্লিসারিন হালকা গরম করে কাপড়ের কালির দাগের ওপর কয়েকবার ভালোভাবে ঘষে ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে নিন। সম্ভব হলে কয়েক ফোঁটা অ্যামোনিয়া যোগ করে নিতে পারেন গিস্নসারিনের সঙ্গে। দাগ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে কাপড়ের নরম ভাবটাও বজায় থাকবে।

নেইল রিমুভার : নেইল রিমুভার দিয়েও কলমের কালির দাগ ওঠানো যায়।

হেয়ার স্প্রে : কালির দাগের ওপর হেয়ার স্প্রে দিয়ে কয়েকবার স্প্রে করুন। শুকানোর পর ধুয়ে ফেলুন। দেখবেন কালি চলে গেছে।

ভিনেগার : একটি পাত্রে গরম পানিতে এক-দুই চামচ ডিটারজেন্ট আর এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে কালির দাগ লাগা কাপড়টি ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। কাপড়ের দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।

লেবুর রস : কালির দাগ লাগা জায়গায় লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ ঘষুন। একটু পর ধুয়ে ফেললেই দাগ হালকা হয়ে যাবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ