লাইফস্টাইল

হরমোনের তারতম্যে খাদ্যাভাসে পরিবর্তন জরুরি

খাদ্যাভাসে পরিবর্তন
খাদ্যাভাসে পরিবর্তন

শরীরের সুস্থতা ও মনের সুখ সবটাই নির্ভর করে হরমোনের ওপর। তাই সুস্থ থাকতে হরমোনের সমতা থাকা ভীষণ জরুরি। হঠাৎ ওজন বৃদ্ধি, ঘনঘন মেজাজ খারাপ হয়ে যাওয়া কিংবা অত্যন্ত ক্লান্তি- হরমোনের তারতম্যের লক্ষণ হতে পারে। চুল পড়ে যাওয়া, ত্বকের সমস্যা, ব্রণ ইত্যাদিও শরীরে হরমোনের অভাবে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই তা উপেক্ষা করে ভুল করে থাকেন অনেকে।

থাইরয়েড, লিভারের সমস্যা, খাদ্যাভাসে অনিয়ম ইত্যাদি নানান কারণে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। ডায়েটে পুষ্টিকর খাদ্য রাখলেই এই সমস্যার হাত থেকে রেহাই মিলতে পারে। খাদ্যাভাসে যেসব পরিবর্তন আনলে এই সমস্যা এড়ানো সম্ভব—

খাদ্যতালিকায় যত রঙিন সবজি ও ফল রাখতে পারবেন, এই সমস্যা ততই এড়ানো যাবে। প্রতিদিন ডায়েটে বিট, তরমুজ, ক্যাপসিকাম, স্ট্রবেরি, বাঁধাকপি, পালং শাক ইত্যাদি রাখুন।

শরীরের কর্মদক্ষতা বাড়াতে ভালো ফ্যাটেরও প্রয়োজন। ফ্যাট থেকেই হরমোন উৎপাদিত হয়। তাই খাদ্যতালিকায় অন্তত কোনো এক ধরনের ফ্যাট রাখলে আপনার শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকবে। ঘি, কাঠবাদাম, ডিমের কুসুম, দই— ফ্যাটের দারুণ উৎস।

খাবারে চিনির পরিমাণ কমাতে হবে। বেশি মাত্রায় চিনি খেলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। অতিরিক্ত চিনি খেলে শরীরে লেপটিন নামক হরমোনের উৎপাদন কমে যায়। ফলে ওজন বাড়ে। শরীরের চারপাশে মেদ জমতে থাকে।

লিভার সুস্থ থাকলে শরীরে হরমোনের ভারসাম্যও ঠিক থাকে। লিভার সুস্থ রাখার জন্য পুষ্টিবিদরা ডায়েটে ‘ডিটক্স ড্রিঙ্ক’ রাখার পরামর্শ দেন। এ ক্ষেত্রে খেতে পারেন বিভিন্ন প্রকার ভেষজ চা, যা শরীরে জমা ‘টক্সিন’ বাইরে বার করে দিয়ে শরীর ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ