লাইফস্টাইল

ঘরোয়া উপায়ে পাক-চুল পড়ার সমাধান

চুল পড়ার সমাধান
চুল পড়ার সমাধান

অনেকে চুল নিয়ে সমস্যায় ভুগছেন। চুল পড়ছে, খুশকির সমস্যা, পাকা চুল ও রুক্ষ চুল। চুল নিয়ে কোনও না কোনও সমস্যায় ভুগছেন। এক দিকে ধুলো-ময়লা, পানিতে আয়রনের আধিক্য, অন্য দিকে জেল, স্ট্রেটনার, নানা প্রকার রাসায়নিকের কারিগরিতে চুলের বেহাল দশা। জানেন কি কারিপাতা দূরে করে দিতে পারে চুলের সব সমস্যা? ভাবছেন, কী ভাবে?

কারিপাতার মধ্যে থাকা প্রোটিন ও বিটা-ক্যারোটিন চুল পড়া রুখতে সাহায্য করে। এই পাতা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা তালুর আর্দ্রতা বজায় রাখে, খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করে।

চুলের যত্নে কারিপাতা ব্যবহার

হেয়ার টনিক

নারকেল তেলের মধ্যে কারিপাতা দিয়ে ফোটাতে থাকুন; যতক্ষণ না পাতা ভালো করে পুড়ে যাচ্ছে। তার পর এই মিশ্রণ ছেঁকে নিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। চুল তাড়াতাড়ি বাড়বে। চুলের অকালপক্বতার হাত থেকে রেহাই পেতেও দারুণ কাজে আসে এই প্রতিকার।

হেয়ার মাস্ক

কয়েকটি কারিপাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। তার পর সেই মিশ্রণ টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে। হারানো জেল্লাও ফিরে পাবেন। দইয়ের পরিবর্তে এই হেয়ার প্যাকে পেঁয়াজের রসও দিতে পারেন। এতেও উপকার পাবেন।

কারিপাতার চা

নিয়মিত কারিপাতার চা খেলেও চুলের নানা সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। পানিতে কয়েকটি কারিপাতা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে তাতে লেবুর রস ও সামান্য মধু দিন। টানা এক সপ্তাহ এই চা খেয়ে দেখুন। এই চা হজম ক্ষমতা বাড়ায়। ফলে চুলের স্বাস্থ্যও ভালো রাখে। চুল পাকার হাত থেকেও রেহাই পাবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ