লাইফস্টাইল

এই গরমে চুলকানির সমস্যা থেকে মুক্তি

 চুলকানির সমস্যা
চুলকানির সমস্যা

প্রচণ্ড গরমে কমবেশি অনেকের চুলকানির সমস্যা হয়। আর এই সমস্যায় সারা দিনরাত অসস্থিতে থাকেন অনেকে। এমনকি ঘাম ও আটসাঁট পোশাকের কারণে গোপনাঙ্গেও চুলকানি হতে পারে। তাই এ সময় সবারই উচিত চুলকানি নিয়ে সতর্ক থাকার।

চুলকানি বিভিন্ন কারণে হতে পারে। তবে গরমে চুলকানির সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ঘাম ও ময়লা জমে রোমকূপ আটকে যায় ও ঘাম বের হতে পারে না। ফলে র্যাশ, ফুসকুড়ি কিংবা ঘামাচির মতো সমস্যা দেখা দেয় ত্বকে।

আবার গরমে ফাঙ্গাল ইনফেকশনও বেড়ে যায়। তাই চুলকানি হলে মোটেও হেলাফেলা করবেন না। পরিষ্কার থাকার পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই চুলকানি দূর করতে পারবেন। জেনে নিন করণীয়-

গরমে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে

>> চুলকানি সারাতে বরফ দারুণ কার্যকরী এক পদার্থ। এটি শরীরের বিভিন্ন অংশের প্রদাহ কমিয়ে দিতে পারে। তাই সেই জায়গায় বরফ ঘষে নিন। বরফ ঘষে নিতে পারলেই আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন।

>> ক্যালামাইন লোশনও চুলকানির সমস্যার দ্রুত সমাধান করে। বেশিরভাগ মানুষ এই লোশন ব্যবহার করেন রূপচর্চায়। তবে বিশেষজ্ঞদের মতে, এই লোশন ব্যবহারে কমতে পারে চুলকানি। তাই চিন্তার কোনো কারণ নেই।

গরমে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে

>> চুলকানির সমস্যা সারাতে নারকেল তেলও দারুন কার্যকরী। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ চুলকানির সমস্যা সারায় খুব দ্রুত।

>> অ্যালোভেরার স্বাস্থ্য উপকারিতা অনেক। ত্বকের সব ধরনের সমস্যাই সমাধান করে অ্যালোভেরা। অ্যালোভেরায় থাকা অ্যান্টিইনফ্লেমেটরি গুণ ত্বকের বিভিন্ন সংক্রমণ ও প্রদাহ সারায়। তাই চুলকানির স্থানে অ্যালোভেরা ব্যবহার করলে মুহুর্তেই মিলবে স্বস্তি।

গরমে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে

>> লেবুর রসেও আছে প্রদাহবিরোধী উপাদান। তাই চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারে লেবুর রস। তবে লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করবেন না, সামান্য পানি মিশিয়ে নিতে পারেন।

>> মেন্থল চুলকানি সারাতে দারুন কার্যকরী। এজন্য ব্যবহার করতে পারেন পিপারমিন্ট অয়েল। ২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীর ত্বকের বিভিন্ন প্রদাহ সারাতে দারুন কাজ করে মেন্থল।

সূত্র: হেলথলাইন

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ