লাইফস্টাইল

ওজন কমে যাওয়া, ৫ রোগের লক্ষণ

ওজন কমে যাওয়া
ওজন কমে যাওয়া

হঠাৎ করে ওজন কমে যাওয়া এটিতে হতে পারে বিভিন্ন ধরণের জটিল রোগ। অতিরিক্ত ওজনে যারা ভুগছেন সামান্য ওজন ঝরতেই তারা খুশি হয়ে যান! তবে ডায়েট বা শরীরচর্চা ছাড়াও যদি হঠাৎ করে আপনার ওজন কমতে শুরু করে তাহলে সচেতন হতে হবে।

কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া মোটেও ভালো কোনো লক্ষণ নয়। এর পেছনে থাকতে পারে জটিল কিছু রোগের কারণ।

ওজন সবার সামগ্রিক স্বাস্থ্যকেই প্রতিফলিত করে। ওজনের ওঠানামা শারীরিক বিভিন্ন ব্যাধির ইঙ্গিত দেয়। জানেন কি, ওজনের ওঠানা কখনো কখনো মানসিক রোগের কারণও হতে পারে।

এর সঙ্গে কিছু উপসর্গ যেমন- চুল পড়া বা ঘন ঘন ঠান্ডা অনুভব করা কিংবা দুর্বল বোধ করাও হতে পারে নানা কঠিন রোগের কারণ। তাই হঠাৎ ওজন কমতে শুরু করলে সতর্ক হওয়া জরুরি। জেনে নিন কোন ৫ রোগের কারণে কমতে শুরু করে ওজন-

হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে কঠিন ৫ রোগের লক্ষণ

থাইরয়েড

থাইরয়েডের কারণে বিপাকক্রিয়া বেড়ে যায়। যিদিও বিপাকক্রিয়া বেড়ে গেলে ওজন দ্রুত কমে, তবে অতি দ্রুত বিপাকক্রিয়ার কারণে ওজন কমতেও শুরু করে।

হাইপোথাইরয়েডিজমের কারণে ওজন যেমন বেড়ে যায় ঠিক তেমনই হাইপারথাইরয়েডিজমে ওজন দ্রুত কমতে থাকে।

খুব দ্রুত ওজন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, উদ্বেগ, ঝাঁকুনি, কাঁপুনি বা অনিদ্রা, সবই একটি অতি সক্রিয় থাইরয়েড (হাইপারথাইরয়েডিজম) এর লক্ষণ।

হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে কঠিন ৫ রোগের লক্ষণ

অন্ত্রের রোগ

সিলিয়াক ডিজিজ, ক্রোনস ডিজিজ, ল্যাকটোজ অসহিষ্ণুতা ও অন্ত্রের ক্ষতির মতো অবস্থার কারণেও ওজন কমতে শুরু করে। যা ম্যালাবসোরপশন ঘটায়।

ম্যালাবসোরপশন ঘটে যখন কিছু অন্ত্রকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে বাঁধা দেয়। যেমন- সিলিয়াক ডিজিজ, অন্ত্রের রোগ। গ্লুটেনমুক্ত ডায়েট অনুসরণ করলে এ সমস্যা থেকে মুক্তি মেলে।

ক্যানসার

ক্যানসারের ফলে দ্রুত ওজন কমতে পারে। কোনো ছাড়াই যদি কারও ওজন হঠাৎ করেই কমতে শুরু করে তাহলে তা ক্যানসারের লক্ষণও হতে পারে।

গ্যাস্ট্রিক ও অগ্ন্যাশয় ক্যানসারের পাশাপাশি ফুসফুস, মাথা, ঘাড় ও কোলোরেক্টাল ক্যানসারে সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ওজন কমে যাওয়া।

হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে কঠিন ৫ রোগের লক্ষণ

রিউমাটয়েড আর্থ্রাইটিস

একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ব্যাধি, যা শরীরের জয়েন্টগুলিকে প্রভাবিত করে। এটি দ্রুত ওজন কমিয়ে দেয়। এর কারণ হল প্রো-ইনফ্লেমেটরি সাইটোকাইনগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্রদাহ ও শক্তি ব্যয় উভয়ই বাড়ায়।

ফলে দৈনিক ক্যালোরি ও চর্বি পোড়ার কারণে ওজনও কমে। ৩০-৫০ বছর বয়সীদের মধ্যেই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি বেশি।

ওষুধের অপব্যবহার

যারা মাদক সেবন করেন তারা প্রায়ই দীর্ঘ সময়ের জন্য না খেয়ে থাকেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে, যা দ্রুত ওজন কমায়। যেমন- সিগারেটের ধোঁয়া ক্ষুধা দমন করতে পারে, এমনকি ওজনও কমাতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ