লাইফস্টাইল

যেসব ফল খেলে কমে দুশ্চিন্তা

ফল
ফল

চিন্তা ছাড়া মানুষ আছে এনটা কখনো ভাবা যায়না। চিন্তার যেন শেষ নেই, একটু অসাবধান হলেই মনে বাসা বাধে নানা সমস্যা। তবে এই দুশ্চিন্তা দূর করার জন্য নেই তেমন কোন ওষুধ, থাকলেও এসব ওষুধের উপর নির্ভর করা উচিৎ না। তবে কিছু ফল খেলে দূর হতে পারে দুশ্চিন্তা।

যে সব ফল খেলে কমতে পারে দুশ্চিন্তা -

কলা : কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তায় থাকলে ঝটপট একটা কলা খেয়ে নিলে চিন্তা অনেকটা কমে যাবে দুশ্চিন্তা। কলায় রয়েছে নানান ধরনের পুষ্টি গুণ। এই ফলে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। কলা খেলে তা শরীরের রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। অক্সিজেনের পরিমাণও বৃদ্ধি পায়। যার ফলে অক্সিজেন পৌঁছে যায় ব্রেন সেলে, যা দুশ্চিন্তা কমিয়ে দেয়।

আঙুর : সুস্বাদু ও রসালো ফল আঙুর। এটি খেতে কারও অপছন্দ হওয়ার কথা নয়। সুস্বাদু এই ফলে আছে ফাইবার, গ্লুকোজ ও ভিটামিন এ। এসব উপাদান থাকার কারণে আঙুর কমিয়ে দিতে পারে দুশ্চিন্তা।

আম : গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ফল হলো আম। আমে থাকে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং গ্লুকোজ। যা দুশ্চিন্তা দূর করে দারুণ ভাবে।

আনারস : রসালো আর মিষ্টি স্বাদের ফল আনারস। অনন্য স্বাদের এই ফল নানা ধরনের পুষ্টি উপাদান পৌঁছে দেয় শরীরে। দুশ্চিন্তা দূর করতে চাইলে আনারস খেয়ে নিতে পারেন। তবে গর্ভবতী হলে এই ফল না খাওয়া ভালো।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ