লাইফস্টাইল

চুলের যত্নে ছেলেদের ভুল

চুলের যত্ন
চুলের যত্ন

চুলের যত্নে ছেলেরা অনেক ধরণের ভুল করে থাকেন। ফলে হারাতে হয় নিজের শখের চুল। অনেকের ধারণা চুলে শ্যাম্পু করা কোনো ব্যাপার না। চুলে শ্যাম্পু লাগান, ঘষুন, ফেনা হলে ধুয়ে ফেলুন। বিশেষ করে ছেলেদের মধ্যে এই প্রবণতা বেশি।

এই পদ্ধতিটা মোটেও সঠিক নয়। এ ছাড়াও চুল ধোয়ার সময় অজান্তেই এ রকম অনেক ভুল করে ফেলেন ছেলেরা। যে কারণে অনেক সময় কম বয়সেই চুল পড়ে টাক হওয়ার প্রবণতা তৈরি হয়। অনেকে এর থেকে পরিত্রাণ পেতে ব্যবহার করেন নানা ধরনের চুলের সরঞ্জামাদি। কিন্তু এসব ও হতে পারে চুল পড়ে যাওয়ার কারণ।

এ রকম কয়েকটি কারণ রয়েছে যে ভুলগুলো ছেলেরা অজান্তেই করে ফেলেন-

অত্যধিক শ্যাম্পু : ছোট চুল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনটি ভেবে প্রত্যেকদিনই শ্যাম্পু করেন অনেকে। কিন্তু এতেই হয়ে যাচ্ছে মারাত্মক ক্ষতি। প্রতিদিন চুল শ্যাম্পু করলে হয়ে যাবে রুক্ষ। বাড়বে চুল পড়ার সমস্যা। এমনকি চুল হয়ে যেতে পারে প্রাণহীন।

ভেজা চুল আঁচড়ানো : গোসল শেষে বের হয়ে কখনোই ভেজা চুল আঁচড়ানো উচিত না। কিন্তু অনেক ছেলেই গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে ফেলেন। এটা মারাত্মক ভুল। আপনার চুল যতই ছোট হোক, তাতে জট পড়বেই। ভিজা চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে। তাই তখন চুল আঁচড়ালে, চুল পড়বেই। তাই অপেক্ষা করে চুল শুকানোর পর আঁচড়াতে হবে।

গরম পানি দিয়ে শ্যাম্পু : প্রচণ্ড গরম পানি চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হালকা কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করা সবচেয়ে ভালো। কিন্তু অনেকেই এটা না বুঝে গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলেন। এতে করেও বাড়ে চুল পড়ার সমস্যা।

কন্ডিশনার ব্যবহার না করা : অনেক ছেলেই ভাবেন, কন্ডিশনার শুধু মেয়েদের জন্য। কিন্তু শ্যাম্পু করার পর ছেলে-মেয়ে সবারই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কারণ, শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। সেটা ছেলে-মেয়ে দু’জনের ক্ষেত্রেই। তাই একটা ভালো কন্ডিশনার সকলেরই ব্যবহার করা প্রয়োজন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ