লাইফস্টাইল

এবার ঈদে গরুর মাংসের দুই রেসিপি

গরুর মাংস
গরুর মাংস

আর মাত্র কয়েকদিন বাকি কুরবানির ঈদের। এ সময়ে ইসলাম ধর্মের মানুষ গরুর মাংস খাবেন না, তা হবে না! ওজনাধিক্য, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির রোগীদের রেড মিট খাওয়া বারণ। কিন্তু বছরের এই সময় তো একটু–আধটু খেতেই হয়। চারপাশ থেকে ভেসে আসে নানা রকম ঘ্রাণ। মন সামাল দেওয়া কঠিন হয়ে যায়।

চেনা রান্নার পাশাপাশি একটু ভিন্ন ধাঁচের রান্নাতেও ব্যবহার করা যায় গরুর মাংস। গুলাশ থেকে স্টেক, ঈদে করা যেতে পারে এসব পদ। চলুন জেনে নেওয়া যাক—

স্টক তৈরির উপকরণ

গরুর কিমা সিকি কাপ, পানি ৮ কাপ, রসুনের ৪/৫টি কোষ, আদা ১ ইঞ্চি (স্লাইস করা), মাঝারি আকারের পেঁয়াজ ১টি, সেলারিকুচি সিকি কাপ, গাজর ১টি (স্লাইস করা), তেজপাতা ১টি, গোলমরিচগুঁড়া ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, পানি ১০/১২ কাপ।

প্রণালি

একটি গভীর হাঁড়ি নিন। পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে নিয়ে ভেজে নিতে হবে। ভাজা শেষে পানি দিয়ে দেবেন। চুলায় অল্প আঁচে ২ ঘণ্টা ঢেকে রেখে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

গুলাশ তৈরির উপকরণ

গরুর মাংস হাড়সহ ৫০০ গ্রাম, আলু ১টি (টুকরা করে নেওয়া), গাজর ১টি, টমেটো পিউরি আধা কাপ, পেঁয়াজ গোল করে রিং আকারে কাটা ১ কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, আদা–রসুনবাটা দেড় চা-চামচ, গোলমরিচগুঁড়া করা ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া সিকি চা-চামচ, লবঙ্গ ২টি, তেজপাতা ১টি, পাপরিকা ১ টেবিল চামচ, পার্সলে কুচি করা স্বাদমতো, লবণ স্বাদমতো, জলপাই তেল ৩ টেবিল চামচ।

প্রণালি

চুলায় হাঁড়ি বসিয়ে তেলদিন। গরম হলে অল্প আঁচে মাংস ভেজে নিন। অন্য একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ অল্প আঁচে সময় নিয়ে ভাজুন। ক্যারামেলাইজড হয়ে গেলে নামিয়ে নিন। অন্য দিকে মাংসের রং বাদামি হয়ে এলে একে একে আলু, গাজর, ক্যারামেলাইজড পেঁয়াজ, রসুন কুচিসহ সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিন। কিছুক্ষণ ভাজুন।

এরপর ৫ থেকে ৬ কাপ স্টক দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রেখে দিন ৪–৫ ঘণ্টার জন্য। এরপর সামান্য পার্সলে কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গুলাশ পরিবেশন করুন সেদ্ধ পাস্তা অথবা গার্লিক ব্রেডের সঙ্গে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ