বগুড়া শহরের খান্দার এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিমের নেতৃত্বে খান্দার এলাকায় ‘লিবারেট ল্যাবরেটরিজ বাংলাদেশ’ নামের একটি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমানকে আটক করা হয়। সিলগালা করে দেয়া হয় কারখানাটি। আর অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। তবে কর্তৃপক্ষের দাবি, তাদের বৈধ কাগজপত্র আছে।
কারখানায় আয়ুর্বেদিক ওষুধ তৈরির নামে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর দ্রব্য দিয়ে ভেজাল ওষুধ তৈরি করা হতো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: