জেলার খবর

গাজীপুরে কালভার্ট ভেঙে ৪ শ্রমিকের মৃত্যু

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কাপাশিয়ায় বৃহস্পতিবার নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৪ নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হন আরো ২ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাত জানিয়েছেন, বরুণ এলাকায় হেওলা খালের ওপর একটি কালভার্টের সংস্কারকাজ করছিলেন ৬ জন নির্মাণ শ্রমিক। এ সময় কালভার্টের মাঝখানের কিছু অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ নির্মাণ শ্রমিক। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।

এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, হনু মিয়া, আবু বকর ও আজগর। তাদের সবার বাড়ি শেরপুর বলে জানা গেছে।

পরে কাপাসিয়ার ইউএনও আলাউদ্দিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ