ছাত্রলীগ নেতা রুস্তম আলী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা হয় নি।
রুস্তম হত্যাকারিদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল বের করে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলীকে নিজ কক্ষে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে ছাত্র-শিবির ক্যাডাররা জড়িত বলে অভিযোগ হল শাখা ছাত্রলীগের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: