রাজস্ব ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে বাজেটের মূল আকার ছোট হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন খাতে কাটছাটের পরও রাজস্ব ঘাটতি রয়েছে। আর এজন্য বাজেটও কমছে। চলতি অর্থবছরের তুলনায় এবারে মূল বাজেটের ১১ হাজার কোটি টাকার মত কম হবে বলেও এ সময় জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘রাজস্ব বাজেট ১১ হাজার কোটির মতো কম হবে। তার থেকে ৫ হাজার ৬ হাজার কোটি টাকা কেটেছে এডিপি। বাকিটা রাজত্ব থেকে কাটবো।’
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: